প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি : তালিকায় রাণী এলিজাবেথ, ট্রুডো ও ট্রাম্পের নাম

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭

প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি : তালিকায় রাণী এলিজাবেথ, ট্রুডো ও ট্রাম্পের নাম

Manual3 Ad Code

পানামা পেপারসের পর এবার ফাঁস হল প্যারাডাইস পেপারস। রোববার (০৫ নভেম্বর) মধ্যরাতে ফাঁস হওয়া এই কেলেঙ্কারিতে আপাতত সবচেয়ে বড় নামটি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। আরও রয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন মন্ত্রীসহ বিশ্বের অনেক প্রভাবশালীর নাম।

এক বছর আগে পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস করে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মান দৈনিক জিতডয়েচ সাইতং। এবারও তারাই বিশ্বের খ্যাতিমান রাজনীতিবিদ, তারকা, করপোরেট অঙ্গনের ক্ষমতাধর ও ব্যবসায়ী নেতাদের আর্থিক লেনদেন ফাঁস করেছে। পানামা পেপারসের পর এটাকে বলা হচ্ছে ‘প্যারাডাইজ পেপারস’।

বারমুডায় অবস্থিত অ্যাপলবাই নামের এক আইনি সহযোগী সংঘটনের গোপন নথি জোগাড় করে সেটা তারা দিয়ে দিয়েছে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন আইসিআইজে-কে। ৬৭টি দেশের ৩৮০ জন সাংবাদিক ১ কোটি ৩৪ লাখ ডকুমেন্টস এখন তদন্ত করে দেখছেন। তদন্তে ১৮০টি দেশের নাগরিক কিংবা প্রতিষ্ঠানের নাম এসেছে। যার অধিকাংশ তথ্যই বিভিন্ন দেশের রাজনীতিবিদদের। যারা কর থেকে বাঁচার জন্য বিভিন্ন ট্যাক্স হেভেনে বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

Manual6 Ad Code

গোপন নথিতে দেখা গেছে, ক্যামান আইল্যান্ডস ও বারমুডায় রানীর নামে আলাদা তহবিল সৃষ্টি করা হয়েছে। প্রায় ১ কোটি পাউন্ড পরিমাণের গোপন অর্থের হিসাব পাওয়া গেছে। এ দুটি স্থানে রানীর ৫০ কোটি পাউন্ডের ব্যক্তিগত সম্পত্তি দেখভাল করে ডাচি অফ ল্যাঙ্কাস্টার। ডাচি দাবি, তারা বিনিয়োগ বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়ায় জড়িত ছিল না এবং রানী নিজে এ ব্যাপারে জানেন এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি।

Manual4 Ad Code

বিনিয়োগে বেআইনি কিছুর ইঙ্গিত মেলেনি বা বলা হয়নি রানী কর দিচ্ছেন না। কিন্তু রাজপরিবারের কারও অন্য দেশে বিনিয়োগ করা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এ ছাড়া ব্রাইট হাউস নামে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। যারা দরিদ্রদের নিষ্পেষিত করছে বলে অভিযোগ আছে। প্রায় ১ কোটি ৭৫ লাখ পাউন্ড কর বকেয়া আছে এই প্রতিষ্ঠানের। ৬ হাজার লোক তাদের চাকরি হারিয়েছে।

Manual7 Ad Code

ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত উইলবার রস। জনশ্রুতি আছে, নব্বইয়ের দশকে ডোনাল্ড ট্রাম্পকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন বলেই রসের এমন অবস্থান প্রাপ্তি। বিভিন্ন নথিতে দেখা গেছে, রস এমন এক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, যারা রাশিয়ান সংস্থাকে তেল ও গ্যাস শিপিং করে। যে প্রতিষ্ঠানে অংশীদার ভ্লাদিমির পুতিনের জামাই এবং আরও দুইজন ব্যক্তি যারা যুক্তরাষ্ট্রের চোখে অপরাধী।

Manual5 Ad Code

কানাডার প্রধানমন্ত্রীর নির্বাচনে আর্থিকভাবে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন স্টেফান ব্রনফম্যান। মাত্র দুই ঘণ্টায় ট্রুডোকে আড়াই লাখ ডলার তহবিল এনে দিয়েছিলেন ব্রনফম্যান। কিন্তু গোপন নথিতে দেখা যাচ্ছে, ব্রনফম্যান ও তার প্রতিষ্ঠান কেম্যান আইল্যান্ডে প্রায় ৬ কোটি ডলার বিনিয়োগ করেছেন। অথচ ট্রুডো বারবারই ‘অফশোর’ (কর থেকে বাঁচার জন্য বিদেশে বিনিয়োগ) বিনিয়োগের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন। ট্রুডোর জন্য এটা বিরাট বড় এক ধাক্কা।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান ও অন্যতম অর্থদাতা লর্ড অ্যাশক্রফটের অফশোর বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে। অ্যাপল, নাইকি ও উবারসহ প্রায় ১০০ বহুজাতিক কোম্পানির কর পরিকল্পনার বিস্তারিত উঠে এসেছে ফাঁস হওয়া এসব নথিতে।

অন্যদিকে পানামা পেপার্সের জেরে গদি হারিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার প্যারাডাইস পেপার্সে নাম জড়াল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শওকত আজিজেরও। এছাড়া বিত্তশালীদের এই তালিকায় নাম রয়েছে বহু ভারতীয় শিল্পপতি ও রাজনীতিকেরও। আইসিআইজে -র অন্যতম সহযোগী হিসেবে তালিকায় থাকা ভারতীয়দের তথ্য অনুসন্ধান করেছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস৷ জানা গেছে, আগামী কয়েক দিনে ৪০টি রিপোর্টে এই কালো টাকার তথ্য ফাঁস করতে চলেছে ওই ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে প্রথম দিনের তথ্যেই বিপদে পড়ছেন মোদীর সরকারের অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা।

তবে বাংলাদেশের কারও নাম এ তালিকায় আছে কিনা তা এখনো জানা যায়নি।

তবে প্যারাডাইস পেপার্স সম্পর্কে সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ হলেই বেরিয়ে আসবে এর সঙ্গে বিশ্বের কোন কোন রতি-মহারতি জড়িত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code