জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক : মতিউর রহমান

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭

জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক : মতিউর রহমান

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান বলেছেন, এই দেশটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তৎকালীন প্রতিটি ধর্মের সাড়ে সাতকোটি মানুষ জীবন বাজি রেখে অসাম্প্রদায়িকতার চেতনা বুকে ধারন করে জীবন দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। তখনকার সময়ে ৩০ লাখ শহীদ আর দু’লাখের মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের স্বাধীন বাংলাদেশে বিএনপির নেতারা দাবী করেন জিয়াউর রহমান নাকি স্বাধীনতা ঘোষনা দিয়েছিলেন।

Manual1 Ad Code

তিনি বলেন, জাতির পিতাই তৎকালীন সময়ে জিয়াউর রহমানকে সামরিক বাহিনীর প্রধান বানিয়েছিলেন। কিন্তু দুঃখ হয় যখন দেখি বিএনপি নিজেকে মুক্তিযোদ্ধার দল দাবী করে অথচ এই বিএনপি বিভিন্ন সময় ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের রাজাকার আলবদরদের মন্ত্রী বানিয়ে তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন এবং জাতির পিতার খুনীদের বিদেশের বিভিন্ন দূতাবাসে চাকুরীর ব্যবস্থা করে তাদের পূর্নবাসিত করেছিলেন।

তিনি মাননীয় শেখ হাসিনার রূপকল্প ২০২১ সালের ভিশন ও ২০৪১ সালে এই দেশকে বিশে^ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন সেই উন্নয়নের দ্বারা আগামীতে আরো সুদূর প্রসারী করতে উপস্থিত যুবলীগের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে কেট কাটা, বর্ণাঢ্য র‌্যালী এবং পরবর্তী শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরআগে জেলা যুবলীগের উদ্যোগে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তেন গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক হিসেবে তাদেরকে বস্তুনিষ্টভাবে সংবাদ প্রচার ও প্রকাশ করা তাদের নৈতিক দায়িত্ব। কোন সাংবাদিক যদি কারো প্ররোচনায় পড়ে সত্য সংবাদের পরিবর্তে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন তাহলে মানুষজন জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের নিয়ে ভ্রান্ত ধারনা সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকদের নিকট জাতি ও সমাজের মানুষের প্রত্যাশা অনেক কাজেই সত্য সংবাদ প্রকাশে সংবাদকর্মীদের আরো সচেতন হয়ে কিংবা কারো প্ররোচনায় না পড়ে ধীর মনোবল নিয়ে সাহসের সাথে সত্য প্রকাশের আহবান জানান। তিনি আগামী একাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মতিউর রহমানকে এই আসনে আওয়ামীলীগের প্রার্থী করতে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

Manual5 Ad Code

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান সেন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম শামীম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা আওয়ামীলীগ নেতা শংকর দাস, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শফিকুল আলম ও জেলা শ্রকিমলীগের সহ সভাপতি যথীন্দ্র তালুকদার প্রমুখ।

Manual5 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ পৌরষভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,্ এডভোকেট কল্লোল তালুকদার চপল, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু,দেবাশীষ গুপ্ত বাপ্পী,সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, সিনিয়র সদস্য জেবুল মিয়া,বকুল তালুকদার প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code