শ্বাসকষ্ট ও চর্মরোগের ঝুঁকি কমাবে কুকুর!

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৭

শ্বাসকষ্ট ও চর্মরোগের ঝুঁকি কমাবে কুকুর!

Manual8 Ad Code

কথাটি শুনে অবাক হলেও সত্য বলছে গবেষণা! গবেষকরা বলছেন, সত্যিই শ্বাসকষ্ট ও চর্মরোগের সমস্যা সমাধানে সাহায্য করতে পারে কুকুর৷

গবেষণা বলছে, প্রেগন্যান্সির সময় যদি ঘরে কুকুর থাকে, তাহলে গর্ভাবস্থায় শিশুর শ্বাসপ্রশ্বাস ও চর্মরোগের আশঙ্কা কমে৷ ২ বছর পর্যন্ত শিশুদের চর্মরোগের ঝুঁকি কম থাকে৷ ১০ বছর বয়সে ঝুঁকি অতটা কম না থাকলেও সাধারণের থেকে কম থাকে৷ শ্বাসকষ্টের সমস্যাও অন্যান্য শিশুদের তুলনায় কম থাকে৷

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরণের চর্মরোগ প্রধানত শিশুদের হয়৷ অনেকে অ্যালার্জির সঙ্গে এর পার্থক্য করতে পারে না৷ জনিয়েছেন অ্যামেরিকান কলেজ অফ অ্যালার্জি, অ্যাজমা অ্যান্ড ইমিউরোলজির গগনদীপ চিমা৷

Manual6 Ad Code

গবেষকরা মা ও শিশুদের সঙ্গে কুকুরদের নিয়ে একটি গবেষণা করেছিলেন৷

Manual2 Ad Code

গবেষণায় দেখা যায়, বাল্টিমোরে দুই ধরনের কুকুরকে নিয়ে পরীক্ষা করা হয়৷ এদের মধ্যে প্রথম ক্ষেত্রে তাদের নিয়ে পরীক্ষা করা হয়, যাদের কুকুরে অ্যালার্জি আছে৷ এক্ষেত্রে সেই সব শিশুদের প্রোটিনে সমস্যা আছে৷ দ্বিতীয় ক্ষেত্রে ছিল সেই সব শিশুরা যাদের সেই সব ব্যাকটেরিয়ায় অ্যালার্জি আছে, যেগুলো কুকুর বহন করতে সক্ষম৷ ফলাফলে দেখা যায় অ্যাজমা বা শ্বাসকষ্টের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলি বহন করতে পারে কুকুর৷ ফলে সুরক্ষিত থাকে শিশুরা৷

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code