সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
বাংলাদেশে মাতৃমৃত্যুর হার বেড়েছে। সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি লাখে ১৯৬ জন মায়ের মৃত্যু হচ্ছে। ২০১০ সালে এই সংখ্যা ছিল ১৯৪। ‘বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ ২০১৬’-এর প্রাথমিক ফলাফলে এ তথ্য প্রকাশ পেয়েছে।
বুধবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জাতীয় জরিপের এ তথ্য প্রকাশ করা হয়।
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি এই জরিপ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গর্ভাবস্থায়, সন্তান জন্মদানের সময় এবং সন্তান জন্মের ছয় সপ্তাহের মধ্যে মায়ের মৃত্যু হলে সেটাই ‘মাতৃমৃত্যু’।
প্রতিবেদনে মাতৃমৃত্যুর হার বৃদ্ধি পাবার জন্য দেশে সিজারিয়ান প্রসব বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। সিজারিয়ানের পর রক্তক্ষরণ ও অ্যানেসথেশিয়াজনিত জটিলতার কারণে স্বাভাবিক প্রসবের চেয়ে মৃত্যু হার তিন গুণ বেশি বলে উল্লেখ করা হয়েছে এ প্রতিবেদনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো দেশের মোট সিরাজিয়ান প্রসবের হার ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে রাখার উচিত। তবে জরিপে গেছে, বাংলাদেশে এ হার দ্বিগুণেরও বেশি। প্রায় ৩১ শতাংশ। দেশে বছরে ১০ লাখ সিজারিয়ান প্রসব হচ্ছে, এর মধ্যে ৮৩ শতাংশই সিজারিয়ান প্রসব হয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।
বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপে বলা হয়, দেশে সিজারিয়ান প্রসবের হার আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালে এ হার ছিল ১২ শতাংশ, ২০১৬-তে বেড়ে দাঁড়িয়েছে ৩১ শতাংশে। এর মধ্যে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৮৩ শতাংশ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ৩৫ শতাংশ এবং এনজিও’র হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ৩৯ শতাংশ মা সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেন।
Design and developed by ওয়েব হোম বিডি