দেশের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু : প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭

দেশের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু : প্রতিমন্ত্রী

Manual6 Ad Code

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভাগ্যের পরিবর্তন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে যে পরিকল্পনা করেছিলেন তা আজ বাস্তবে রূপ নিয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় শহরে ওয়েজখালীস্থ সুরমা নদী ঘাটে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে হাওরাঞ্চলের মৎস্য অবতরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী এক মৎস্যজীবি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই ধরণের পরিকল্পনা অতীতের কোনো সরকার দিতে পারে নাই। সেটা দিতে পেরেছেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তার সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমেই আজকে দেশের উন্নয়ন ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে এজন্য সেই পথে দেশ এগিয়ে চলেছে।

Manual5 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, আগে একজন শ্রমিকের দিনমুজুরী ছিল ধরেন সে মাছ ধরে বাজারে বিক্রি করে একশত থেকে দেড়শত টাকা পেত আজ দেশের প্রতিটি মানুষের গড়ে মাথাপিছু আয় বেড়ে যাওয়ার কারণে বর্তমানে একজন শ্রমিকদের দিন মুজুরী ৪ শত থেকে ৫ শত টাকায় বেড়ে দাড়িঁয়েছে। জননেত্রী শেখ হাসিনা প্রথম যে পরিকল্পনাটি করলেন যে মানুষের কাছে টাকা পয়সা পৌছে দিতে হবে।

Manual8 Ad Code

তিনি বিধাব ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের ভাতা প্রদানের মাধ্যমে সরকার টাকাগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে সরকার। সরকার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আজ দিনমজুরদের মুজুরী বেড়েছে। ফলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে মিঠাপানির মাছের হিসেবে সুনামগঞ্জ সবথেকে খ্যাতি সম্পন্ন। এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক উৎস মিঠাপানি থেকে মাছ হাওরে থেকে উৎপন্ন হয়। আমাদের মাছে যে উৎসগুলি এটা অন্যতম। আমরা আপনারা সবাই মাছে ভাতে বাঙ্গালী।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) পূর্ণাঙ্গ দেবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) দিলদার আহমদ, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট ইসলাম আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান আহমেদ,সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সহকারী কমিশনার রাহুল চন্দ্র, সহকারী কমিশনার নাহিদ হাসান খান, সুনামগঞ্জ জেলা মৎস্যজীবিলীগের সভাপতি দেবাশীষ দাসগুপ্ত বাপ্পি, সাধারন সম্পাদক তৌহিদ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code