দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না জনগণ : কলিম উদ্দিন

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না জনগণ : কলিম উদ্দিন

Manual8 Ad Code

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার দেশবাসীর উপর পাথর চাপা হয়ে আছে। নির্লজ্জের মতো রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর চালাচ্ছে নির্যাতন। ক্ষমতা হারানোর ভয়ে সরকার হত্যা-গুম, মামলা-হামলা চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। জনগণ একদিন শেখ হাসিনা ও তার সহযোগিদের টেনে-হেঁছড়ে জনতার আদালতে দাঁড় করাবে। নির্বাচন ভীতু হাসিনা সরকার বিনা ভোটে আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। শেখ হাসিনার অধীনে এ দেশে আর কোন নির্বাচন জনগণ মেনে নেবে না।

রোববার বিকালে দোয়ারাবাজার উপজেলা হাসপাতাল সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোবায়ের আহমদ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, আবুল কালাম আজাদ, সৈয়দ তিতুমীর, যুগ্ম সম্পাদক নুর হোসেন, মোনাজ্জির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা এডভোকেট সামছুর রহমান, আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপি নেতা রহমত আলী, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খাঁন ছানা, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলেরআহবায়ক ও বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল।

Manual5 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ইলিয়াছ আলী। সভায় জেলা বিএনপি নেতা হামিদুল হক আফিন্দি লিটন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খসরু, অধ্যক্ষ মঞ্জুর আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা হারুনুর রশীদ, এসএম লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, আব্দুর রহিম, এখলাছুর রহমান, আলী হোসেন মেম্বার, খলিলুর রহমান, এম আব্দুল¬াহ, শফিউল আলম, ফয়জুদ্দিন, রফিকুর রহমান, জাহিদ মিয়া, আব্দুল মছব্বির, হাফিজ মনোহর আলী, আব্দুল জলিল, কৃঞ মোহন দাস, মাধব রায়, শাহাদাত মেম্বার, কমল দাস, আফতাব উদ্দিন মেম্বার, আব্দুল আজিজ মেম্বার, শানুর আলী, সৈয়দুল বাশার, কুতুব উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, আব্দুল আহাদ, আব্দুন নুর, আব্দুল মালেক মেম্বার, আব্দুল মতিন, শফি উদ্দিন, মোজাম্মেল হক রোহেল, যুবদল নেতা ফারুক আহমদ, ইসমাইল হোসেন, আব্দুর রউফ, রোয়াব আলী প্রমুখ।

দিনব্যাপি বৃষ্টি উপেক্ষা করে সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। এসময় প্রত্যন্ত এলাকা হতে খন্ড খন্ড মিছিল সহকারে নেতা কর্মীরা সভায় এসে যোগদান করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code