শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : ক্রীড়ামন্ত্রী

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৭

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : ক্রীড়ামন্ত্রী

Manual5 Ad Code

যুব ও ক্রীড়ামন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ অস্ত্র হাতে তুলে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। বহু মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীন দেশে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশে^ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই শিক্ষার পাশপাশি এই যুবসমাজকে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখতে ও জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এ জেলার যুবকদের উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, লাল সবুজের পতাকা নিয়ে ক্রীড়াঙ্গনের মধ্যে দিয়ে বিশে^র বুকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বলেও মন্থব্য করেন তিনি।

Manual4 Ad Code

রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় জেলা স্টেডিয়ামের নবনির্মিত দোতলা ভবণ ও জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক দেওয়ান এমদাদ রাজা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ও মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা এমপি এড. শামছুন্নাহার বেগম শাহান, জেলা প্রশাসকের সহধর্মিনী ও জেলা যুব মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি লোবনা আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আশুতোষ দাস, পুলিশের সিনিয়র এ এসপি তাপস রঞ্জন ঘোষ, পৌরসভার মেয়র আলহাজ¦ আয়ূব বখত জগলুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, নারীনেত্রী শীলা রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল প্রমুখ। এ ক্রিকেট খেলা চলবে আগামী ৫ জানুয়ারী পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code