নির্দলীয় সরকারের অধীনেই একাদশ নির্বাচন : গয়েশ্বর 

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৭

নির্দলীয় সরকারের অধীনেই একাদশ নির্বাচন : গয়েশ্বর 

Manual6 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর  চন্দ্র রায় বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো দলীয় সরকারে অধীনে সুষ্ঠ ও নিরপক্ষে নির্বাচন সম্ভব হবেনা। তাই আন্দোলনরে মাধ্যমে একটা নির্দলীয় তত্তাবধায়কের অধীনে নির্বাচন আদায় করা হবে। সেটা শেখ হাসিনা বা খালেদা জিয়ার অধীনে নয়। আমরা চাই একটা নিরপক্ষে তত্তাবধয়ক সরকারের অধীনে নির্বাচন।

Manual4 Ad Code

তিনি বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে আচরণের মধ্যদিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছেন এবং তাকে পদত্যাগে বাধ্য করেছেন তিনি আদ্যে পদত্যাগ করেছেন কিনা এখনো মতানৈক্য আছে। সুস্পষ্ট না আদ্যে তিনি পদত্যাগ করেছেন কিনা। এই কারনে সুস্পষ্ট না প্রধান বিচারপতি পদত্যাগ করার পরে শূন্যপদ পূরণের একটি নির্ধারিত সময় থাকে। কিন্তু এই পদটি অনির্ধারিত প্রধান বিচারপতির পদটি এখনো পূরন হয় নাই। সুতরায় এই বিষয়গুলি দেখলে আদালত এবং নি¤œ আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সম্পূর্ণটি বর্তমান সরকারের নিয়ন্ত্রনে।

Manual8 Ad Code

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের লতিফা কমিউনিটি সেন্টারের হলরুমে বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ আলহাজ¦ ফজলুল হক আসপিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ড. সাখাওয়াত হাসান জীবন, সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজীর হোসেন, সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সহ-সভাপতি মো: আব্দুল লতিফ জেপি, মিজানুর রহমান মিজান চৌধুরী, ডা. রফিক চৌধুরী, জেলা বিএনপি নেতা ওয়াকিফুর রহমান গিলমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো: ফারুক আহমদ, এড. শেরেনুর আলী, এড. আব্দুল হক, মো: আনছার উদ্দিন, সোহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, জামাল উদ্দিন বাকের, কালারচান, মো: ফুল মিয়া চেয়ারম্যান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, আমিনুর রশিদ আমীন, তফাজ্জল হোসেন, ইকবাল হোসেন, শফিকুল হক শফিক, শফিকুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code