জগন্নাথপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

জগন্নাথপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Manual8 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আলী আফরোজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন।

Manual8 Ad Code

বক্তব্য রাখেন পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমান ছহুর, মুজিবুর রহমান সাজু, ফয়সল আহমদ, কলেজ ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠু প্রমূখ। এ সময় বিএনপি নেতা নুরুল হোসেন, যুবদল নেতা আফু মিয়া, উপজেলা ছাত্রদল নেতা জয়নুল হক জয়, আবুল ফয়েজ, শেখ মহসিন আলী, জালাল হোসাইন, সাব্বির আহমদ, জিলু মিয়া, আলী হায়দার, ছামিনুর রহমান, আতাউর রহমান, পৌর ছাত্রদল নেতা আলী হোসেন খান, সুজাত মিয়া সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রদল নেতা অলিউর রহমান। পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code