সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৮
ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার! এমন শিরোনামে রোববার যুগান্তরে তথ্য প্রমাণসহ বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মিজানুর রহমানের বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
যুগান্তরকে দেয়া সাক্ষাৎকারে মরিয়ম আক্তার ইকো মিজানুর রহমানের বিরুদ্ধে তাকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করাসহ পুরো ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন।
Design and developed by ওয়েব হোম বিডি