কানাইঘাটে মাসব্যাপী মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

কানাইঘাটে মাসব্যাপী মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Manual6 Ad Code

কানাইঘাট বায়মপুর গৌরিপুর ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাস ব্যাপী মিডবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বৃহস্পতিবার বিকেল ৪টায় গৌরিপুর মাঠে অনুষ্ঠিত হয়।

খেলা পরিচালনা কমিটির সহ সভাপতি ফজলুর রশিদের সভাপতিত্বে ও শহিদ আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদের সভাপতি সাবেক কৃতি ফুটবলার হাবিব উল্লাহ। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নিজাম উদ্দিন।

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন, স্মল ফুটবল একাডেমীর চেয়ারম্যান উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কৃতি ফুটবলার ইসমাইল আলী, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহীন আহমদ।

Manual1 Ad Code

উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক তারেক আহমদ, আশরাফুল ইসলাম, শহীদ আহমদ, জামরুল হোসেন। বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় স্মল ফুটবল একাডেমী ২-০ গোলে দুর্লভপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code