জগন্নাথপুরে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মান্নান

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮

জগন্নাথপুরে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মান্নান

Manual7 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শনিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

Manual8 Ad Code

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রবাসী খায়রুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আশরাফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আবুল বশর এহিয়া। এ সময় কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, যুগ্ম-সম্পাদক মাস্টার মিজানুর রহমান, উপজেলা আ.লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code