বিশ্বনাথে কাব্যগ্রন্থ ‘জীবনস্মৃতি’র প্রকাশনা উৎসব

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

বিশ্বনাথে কাব্যগ্রন্থ ‘জীবনস্মৃতি’র প্রকাশনা উৎসব

Manual6 Ad Code

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সহ-সম্পাদক, উদীচী সিলেটের সহ-সভাপতি, প্রখ্যাত গল্পকার ও বিজ্ঞান লেখক অধ্যাপক মাধব রায় বলেছেন, কবিতাচর্চা মানুষের মন ও মননকে বিকশিত করে এবং মানুষকে ন্যায় সত্য ও সুন্দরের পুজারি করে তুলে। যে সমাজে যত বেশি কবিতা চর্চা হয় সেই সমাজ ততো বেশি সমৃদ্ধ ও আলোকিত। তিনি আরও বলেন, কাব্য চর্চার মাধ্যমে নিজের দেশ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও জীবনধারাকে তুলে ধরার প্রয়াস পান কবিরা। কবিতা চর্চার মাধ্যমে তিনি গণমানুষের মুক্তি ও জীবন সংগ্রামকে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা বিআরডিবি মিলনায়তনে প্রবাসী কবি আবদুল খালিক কালাম’র প্রথম কাব্যগ্রন্থ ‘জীবনস্মৃতি’র’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। প্রকাশনা উৎসবে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি খালেদ উদ-দীন।

Manual8 Ad Code

বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, প্রাক্তন শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু, নিশি কান্ত পাল, গীতিকবি হরিপদ চন্দ, প্রবীণ সাংবাদিক আবদুল আহাদ, প্রবীণ রাজনীতিবীদ শেখ শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন আহমদ সমাজ সেবক মধু মিয়া, মাকুন্দা সম্পাদক খালেদ মিয়া, উত্তর বিশ্বনাথ কলেজের শিক্ষক পারভেজ রশীদ মঙ্গল, প্রবাসী সমাজসেবক নানু মিয়া, শিক্ষক অলক কান্তি দাস।

Manual3 Ad Code

বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনহার আলী ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল যৌথ পরিচালনায় আরোও বক্তব্য রাখেন, শিক্ষক আবদুল আউয়াল, কবি আবদুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গির আলম খায়ের, কবি নুরুল ইসলাম, ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস, কবিপুত্র আলীম খালিক। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জীবনস্মৃতি কাব্যগ্রন্থের লেখক আবদুল খালিক কালাম।

Manual3 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকবি এমরুল কয়েছ, বিশ্বনাথ বিয়াম স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরী, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ সভাপতি কবির আহমদ, সাংবাদিক রুহেল উদ্দিন, সাহিত্যকর্মি বিভাংশু বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, সংগঠক নাইম আহমদ, ফজলুর রহমান, আরকুম আলী, আব্দুস ছোবহান, রওনক আহমদ এনাম, রাজীব বৈদ্য, ক্লীন্টন দেব রিগ্যান, সাংবাদিক আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, জামাল মিয়া, বিশ্বনাথ থিয়েটারের সদস্য মুহিন আহমদ, ফাহমিদা ফাউজিয়া মেরি, পিউল দেব সৈকত, আহমেদ জুয়েল, শফিক রুহিন, মাজহারুল ইসলাম, নাজিম উদ্দিন, আব্দুল হাকিম, ফয়জুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code