সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৮
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত দুই বারের মেয়র আইয়ুব বখত জসলুল হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।
পৌর মেয়র আইয়ুব বখত জগলুল এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা, সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
বৃহস্পতিবার এক শোক বার্তায় বিএনপি’র নেতৃবৃন্দ বলেন- আইয়ুব বখত জগলুলের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁেক জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
Design and developed by ওয়েব হোম বিডি