মাধবপুরে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার: নারীসহ আটক ৩

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

মাধবপুরে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার: নারীসহ আটক ৩

Manual7 Ad Code

হবিগঞ্জের মাধবপুর থেকে একটি গাড়ি ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ১ নারী ও ২ পুরুষকে আটক করা হয়।

Manual2 Ad Code

রোববার (৪ ফেব্রুয়ারি) ভোরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুন্সী টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বিস্তারিত তথ্য পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র ঘোষ জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code