জনতার রোষানল থেকে বাঁচতে খালেদাকে সন্মানের সাথে মুক্তি দিন : লিমন

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

জনতার রোষানল থেকে বাঁচতে খালেদাকে সন্মানের সাথে মুক্তি দিন : লিমন

Manual4 Ad Code

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে ষড়যন্ত্রমুলকভাবে ষোলকোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দেয়া হয়েছে। সরকারের এ অন্যায়ের প্রতিবাদে দেশবাসী রাজপথে নেমে এসেছে। জনতার রোষানল থেকে বাঁচতে দ্রুত বেগম জিয়াকে স্বসন্মানের সাথে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যতায় ভয়াবহ পরিনতির জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে।

Manual5 Ad Code

ক্ষমতা কখনো চিরস্থায়ী হয়না উলে¬খ করে মিলন আরো বলেন, মিথ্যা মামলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেল দিয়ে সরকার যে নোংরা চর্চায় মেতে উঠেছে এর জন্য একদিন শেখ হাসিনাকেও পরিনতি ভোগ করতে হবে।

শুক্রবার বিকেলে দোয়ারা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক নমুর সভাপতিত্বে ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর পরিচালনায় অনুষ্ঠিত হরতকীতলার পথ সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাবুর র হমান খছরু, আব্দুর রহিম, হারুন অর রশীদ, বুগলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা রহমত আলী, ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা শামছুর রহমান শামছু, ছাতক উপজেলা যুবদলের সভাপতি, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন প্রমুখ।

Manual6 Ad Code

এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের সর্বস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় কার্যালয় থেকে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হরতকীতলায় পথসভায় মিলিত হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code