হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

Manual5 Ad Code

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত কুদ্দুছ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কুদ্দুছ মোল্লা উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত নওয়াব আলী মোল্লার ছেলে।

লাখাই থানার ওসি বজলার রহমান জানান, উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়ার লোকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ৯ ফেব্রুয়ারি সকালে সংঘর্ষে আহত হন কুদ্দুছ।

Manual5 Ad Code

এ ঘটনায় পুলিশের অভিযানে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুজ্জামান মোল্লাসহ এ পর্যন্ত ৯জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code