ছানাউর ছিলেন বঙ্গবন্দুর আদর্শের নির্ভীক সৈনিক : এমপি মানিক

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

ছানাউর ছিলেন বঙ্গবন্দুর আদর্শের নির্ভীক সৈনিক : এমপি মানিক

Manual5 Ad Code

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, রাজনীতিবীদ ছানাউর রহমান ছিলেন বঙ্গবন্দুর আদর্শের এক নির্ভীক সৈনিক। পরোপকারী জনহিতৈষী ও নি:স্বার্থ এ মানুষটি দল মতের উর্ধ্বে থেকে সমাজের জন্যে কাজ করে গেছেন আজীবন।

Manual2 Ad Code

তিনি বলেন, কর্মীবান্ধব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রেখে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি মজবুত করেছেন। ছানাউর রহমানের মৃত্যুতে ছাতকবাসী একজন নির্লোভ রাজনীতিবীদকে হারিয়েছে। তাঁর শুণ্যতা সহজে পুরণ হবার নয়। এসময় তিনি মরহুমের স্মৃতিকে ধরে রাখতে সিবিপি উচ্চ বিদ্যালয়ে ছানাউর রহমানের নামে একটি ভবন নির্মানের ঘোষনা দেন।

Manual5 Ad Code

শুক্রবার বিকেলে উপজেলা মিলনায়তনে ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বিশিষ্ট রাজনীতিবীদ ছানাউর রহমান ছানা’র স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মানিক কথাগুলো বলেন। প্রধান অথিতির বক্তব্যে এমপি মানিক বলেন, ছানাউর রহমান ছানা ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ।

Manual3 Ad Code

ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুসাদত মোহাম্মদ লাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে মরহুম ছানাউর রহমান ছানার স্মৃতিচারণ করেন, দোয়ারা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, কদর মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহদ, উপাধ্যক্ষ শামছুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মাওলানা উসমান গনি, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা ফজলুর রহমান, জাপা নেতা আলহাজ্ব দুদু মিয়া তালুকদার।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন, সাবেক চেযারম্যান নিজাম উদ্দিন, চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, এড. সামছুর রহমান, মতিউর রহমান, আব্দুল খালিক, মাস্টার নাছির উদ্দিন, দবিরুল ইসলাম, নুরুল হক, গিয়াস উদ্দিন, ফিরোজ আলী, আফতাব উদ্দিন, মাফিজ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, পৌর আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, এড. পীযুষ ভট্টাচার্য, এড. শাহাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিল¬াল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মরহুমের অনুজ মুহিবুর রহমান তালুকদার টুনু, সাধারন সম্পাদক আব্দুস শহিদ, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, মাহবুব আলম, বখতিয়ার হোসেন প্রমুখ।

সভায় মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সামছুজ্জামান রাজা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আজিজুল ইসলাম, ফজর উদ্দিন, আব্দুল খালিক, তোফায়েল আহমদ আনা, আজমান আলী, আখতার হোসেন, নুরুল ইসলাম, হাজী ময়না মিয়া, আব্দুল আওয়াল, আব্দুস সামাদ, আব্দুর রহিম, স্বপন তরফদার, আমজাদ মিয়া, মাওলানা আজাদ মিয়া, মশাহিদ আলী, হিরো মিয়া, মুক্তিযোদ্ধা শুকুর আলী, আজব আলী, পৌর যুবলীগের আহবায়ক সোহেল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজ বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসেন গুলজার। এর আগে উপজেলা পরিষদ জামে মসজিদে মরহুম ছানাউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code