সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা

Manual3 Ad Code

সুনামগঞ্জে বিএনপিকে মিছিল করতে দেয়নি পুলিশ। সোমবার দুপুর ২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও মুক্তির দাবীতে সুনামগঞ্জ জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে।

Manual4 Ad Code

মিছিলটি পুরাতন বাস স্টেশন থেকে কিছুদুর এগুতেই আলফাত ভবনের সামনে পুলিশ আটকে দেয়। পরে দলীয় নেতা-কর্মীরা ওখানেই সমাবেশ করেন।

Manual5 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সেলিম উদ্দিন আহমদ, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল লতিফ জেপি, জেলা যুবদলের আহবায়ক মো: আনছার উদিদন,যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, এটিএম হেলাল, জেলা কৃষকদলের আহবায়ক আতম মিসবাহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, তফাজ্জল হোসেন, আনোয়ার জাবেদ কালারচান, জামাল উদ্দিন বাকের ও অশোক তালুকদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবী করে বলেন, ‘সরকার জুলুম-নির্যাতন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ স্তব্ধ করতে চায়, দেশের মানুষ তা হতে দেবে না।’

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code