সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, উন্নয়নের পাশাপাশি খেলাধুলায়ও এদেশ এগিয়ে যাচ্ছে। দেশরতœ শেখ হাসিনা দেশের ক্রিড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে সার্বিক সুবিধা দিয়ে যাচ্ছেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে সর্ব ক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্ধসহ পুরস্কৃত করে যাচ্ছে সরকার।
মানিক বলেন, সরকারের উৎসাহ-উদ্দীপনায় এদেশের খেলোয়াড়রা বিশ্বমানের ক্রিড়া-নৈপুণ্য প্রদর্শন করতে পারছে। বর্তমানে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। এদেশের ক্রিকেটাররা বিশ্বের যেকোন দেশের ক্রিকেট টিমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার সামর্থ রাখে। খেলাধুলার পাশাপাশি দেশের উন্নয়ন নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশকে একটি নিরাপদ আবাসস্থলে হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি আরো বলেন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে জঙ্গীমুক্ত ও ক্ষুধামুক্ত দেশ গড়তে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে সকলের প্রতি আহবান জানান। এসময় কলেজের অবকাঠামো উন্নয়নে সরকারী অর্থায়নে একটি ছাত্রাবাস স্থাপনের প্রতিশ্রুতি দেন এমপি মানিক।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ অনার্স-ডিগ্রি কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে ও অধ্যাপক শামসুন নাহারের পরিচালনায় কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক ড.সৈয়দ মোজাম্মেল হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংস্কৃতি কমিটির আহবায়ক অধ্যাপক জান্নাত আরা খান, ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক আমিন উদ্দীন, অধ্যাপক কৃপাসিন্ধু দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহি উদ্দীন, কলেজ গর্ভনিংবডির সদস্য, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ ও মুক্তিযোদ্ধা তৈয়ব আলী। এসময় গর্ভনিং বডির সদস্য এড. আবুল কালাম, মাসুদুর রউফ শাহীন, মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কবির উদ্দীন লালা, আব্দুল খালিক, প্রবাসী নূরুল আমিন মানিক। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী অলিউর রহমান ও গীতা পাঠ করেন শিক্ষার্থী অজিত মনি দাস।
Design and developed by ওয়েব হোম বিডি