নব্য জেএমবির ‘ব্যাট উইমেন’ প্রধান নাবিলা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

নব্য জেএমবির ‘ব্যাট উইমেন’ প্রধান নাবিলা গ্রেপ্তার

Manual5 Ad Code

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে হোমায়রা ওরফে নাবিলা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম।

অন্যদিকে জঙ্গি তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

Manual5 Ad Code

হোমায়রাকে বৃহস্পতিবার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান হোমায়রাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

মহিবুল ইসলাম খান বলেন, “হোমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান ছিলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তান হোমায়রা নিয়মিত জঙ্গিকাজে অর্থায়ন করতেন।”

Manual7 Ad Code

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের একটি সূত্র জানিয়েছে, হোমায়রার সম্পৃক্ততার বিষয়টি তারা আগে জানতে পেরেছিল, তবে তিনি অন্তঃসত্ত্বা থাকায় তাকে পুলিশ এতদিন গ্রেপ্তার করেনি।

হোমায়রা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন। হোমায়রার বাবার রাজধানীর হাতিরপুলে একটি বিলাসবহুল শপিং মল রয়েছে।

অন্যদিকে জঙ্গি তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সূত্র জানায়, গত ২০ নভেম্বর গ্রেপ্তার দেখানো হয় করিম ইন্টারন্যাশনাল নামে একটি প্রকাশনা সংস্থার কর্ণধার তানভীর ইয়াসিন করিমকে। হোমায়রা ওরফে নাবিলা হলেন তানভীরের স্ত্রী।, হোমায়রাই তানভীরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন এবং আকরাম হোসেন খান নিলয়ের মাধ্যমে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করেন। আকরাম পুলিশের জিম্মায় আছে।

তামিম গ্রুপের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সাকিলা আফরোজ ওরফে নিনাকে (২৪) তার নিজ বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধার ধূবনী গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে লালমনিরহাট পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার হাতীবান্ধার থানার এসআই খন্দকার আল মাহমুদ বাদী হয়ে আটক সাকিলা আফরোজ নিনার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। সাকিলাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের আমলি আদালত-৪-এর (হাতীবান্ধা) বিচারক আফাজ উদ্দিনের আদালতে সোপর্দ করা হয়েছে বলে লালমনিরহাট ডিবি পুলিশ সূত্রে জানা যায়।

Manual7 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা লালমনিরহাট ডিবি পুলিশের এসআই সিদ্দিকুল হক বলেন, সাকিলা আফরোজ নিনার সঙ্গে জঙ্গি তামিম গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ থাকায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code