ঘরের ভিতরে মা ও দুই শিশু সন্তানের গলাকাটা লাশ

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

ঘরের ভিতরে মা ও দুই শিশু সন্তানের গলাকাটা লাশ

Manual7 Ad Code

রাজধানী ঢাকার মিরপুর এলাকায়একটি বাসা থেকে মা ও দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর মিরপুরবাংলা কলেজের পাশের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

নিহত নারীর নাম জেসমিন আক্তার (৩৫)। তিনি সংসদ সচিবালয়ের কর্মচারী হাসিবুল ইসলামের স্ত্রী। শিশু দুইজনের নাম জানা যায়নি। তাদের একজনের বয়স নয় বছর ও আরেকজনের বয়স চার বছর।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সিনিয়র এসি জাহাঙ্গীর আলম। তিনি জানান, মিরপুর বাংলা কলেজের কাছে একটি বাসায় মা ও দুই শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে।

স্থানীয়রা বলছে, মা জেসমিন আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ ধারণা করছে তিনি দুই সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন। দুই শিশুরএকজন ছেলে ও একজন মেয়ে।

Manual1 Ad Code

এর আগে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান সাংবাদিকদের জানান, সন্ধ্যার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসার দরজা ভেঙে জেসমিন আক্তার ও তার দুই শিশু সন্তানের মরদেহ পাওয়া যায়। তাদের তিনজনেরই গলাকাটা ছিল। জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code