সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম আর নেই

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৮

সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম আর নেই

Manual1 Ad Code

ভাষা সংগ্রামী, খ্যাতিমান সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম আর নেই। বুধবার (০৯ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। এই গুণী ব্যক্তিত্ব বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

Manual3 Ad Code

সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম ১৯২৭ সালে জন্ম গ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

সাহিত্য ও শিল্পকলায় অসাধারণ অবদানের জন্য তাকে ২০১০ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হয়। এছাড়াও তিনি একুশে পদকও লাভ করেছেন।

Manual2 Ad Code

মুস্তাফা নূরউল ইসলামের মরদেহ অ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার দুই ছেলে ও দুই মেয়ে আছেন। মেয়ে আতিয়া ইয়াসমিন ও নন্দিতা ইয়াসমিন এবং ছোট ছেলে রাজন দেশের বাইরে আছেন। তারা আলোচনা করে কোথায় তাকে দাফন করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code