পর্দা মেইনটেইন করে যতটুকু কাজ করা যায় করবো: সানাই

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৩

পর্দা মেইনটেইন করে যতটুকু কাজ করা যায় করবো: সানাই

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
শোবিজের রঙিন দুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। এরপর মনোনিবেশ করেন ধর্মে। সবশেষ গত বছরের ২৭ মে ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সানাই। কিন্তু একবছর পূর্ণ না হতেই ভাঙনের সুর সেই সংসারে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন আলোচিত এ মডেল। কিন্তু বর্তমানে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে তাকে। আর বিচ্ছেদের দিকে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়ার ভয়ও পাচ্ছেন সানাই। কারণ এখন তিনি আগের মতো আইটেম সং, ফটোশুট কিংবা সিনেমায় কাজ করতে পারবেন না।

 

Manual5 Ad Code

বুধবার বিকেল ৫টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এসব কথা জানান সানাই।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনারা সবাই জানেন যে, ২০২১ সালেই আমি মিডিয়া ছেড়ে ইসলামিক লাইফ লিড করছি, সেটা সম্পর্কে আপনারা সবাই অবগত। আমার পক্ষে কখনোই আগের মতো আইটেম সং কিংবা ফটোশুট কিংবা সিনেমায় কাজ করা সম্ভব না। কিন্ত এখন আমি কি করবো? আপনারা বলেন, আমার কী করা উচিত? সংসার করার জন্য সব ছেড়ে চলে আসলাম, কিন্ত সেই সংসারটা তো এরকম হওয়ার কথা ছিল না। আমার চলতে অবশ্যই আর সবার মতো অর্থ প্রয়োজন, আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে কয়দিন চলব? বাবার কাছ থেকে টাকা নেয়াটা কি বা উচিত হবে? আর কত দিনইবা বাবার কাছ থেকে টাকা নেয়া যায়?’

তিনি আরও লেখেন, ‘এখন আমার কি করা উচিত, আপনারাই বলেন? এখন আমি ডিসিশন নিয়েছি যে, যদি পর্দা মেইনটেইন করে উপস্থাপনা কিংবা অন্যান্য ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করা যায়, তাহলে আমি অবশ্যই কাজ করবো। আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যতটুকু কাজ করা যায় অতটুকুই করবো। আপনারা যারা ডিরেক্টর কিংবা প্রোডিউসার আছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পেজের ইনবক্সে।’

 

Manual1 Ad Code

সবশেষ তিনি লেখেন, ‘আমি আবারও বলছি, পর্দা মেইনটেইন করে যদি প্রোগ্রাম উপস্থাপনা কিংবা রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা যায় আমি সেটা করবো। আমার বেতন/সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।’

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code