অজয়ের বিপরীতে শাবনূর!

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

অজয়ের বিপরীতে শাবনূর!

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : অজয় দেবগনের বিপরীতে কাঁটাতারের বেড়া ছবিটিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ফিরছেন শাবনূর। সম্প্রতি মিডিয়া পাড়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আর এ তথ্যটি জানিয়েছেন শাবনূর সংশ্লিষ্ট একজন।

 

গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত ছবিটি পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে যে আনন্দ আয়োজন অনুষ্ঠান হয়েছিল তাতে তিনি এসেছিলেন। সেখানে চলচ্চিত্র শিল্পের উপস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এ সময় তার সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, ছবিটির পুরো শুটিং হবে দক্ষিণ ভারতে। এ ছবিটির একটি প্রধান চরিত্র হলো ট্রেন। অনুমান করা হচ্ছে হায়দরাবাদের রামুজি ষ্টুডিওটিতে পুরো ছবির শুটিং হবে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হবে এই ছবিটি।

 

সূত্রটি জানিয়েছে, ছবিটির কাজ শুরু হবে আগামী জুন বা জুলাই মাসে। শাবনূরকে শারীরিকভাবে ফিটনেসের জন্য পাঁচ মাস সময় দেয়া হয়েছে। এ সময়ে তিনি অস্ট্রেলিয়ান নিউট্রিশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে তৈরি করছেন।

Manual7 Ad Code

 

প্রসঙ্গত, শাবনূর বর্তমানে অনেকটা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বাস করছেন। তিনি যখন অস্ট্রেলিয়া থাকেন তখন তার ইস্কাটনের ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকে। কারণ শাবনূরের মাও অস্ট্রেলিয়ায় ছেলেমেয়েদের কাছে থাকেন। শাবনূর ও তার মা দেশে ফিরলে সেখানেই থাকেন। ২০১১ সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করেন এই নন্দিত চিত্রনায়িকা। আইজান নিহান নামে তার একটি ছেলে আছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code