‘অনুভূতির ছোঁয়া’ অনন্য এক গ্রন্থ

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

‘অনুভূতির ছোঁয়া’ অনন্য এক গ্রন্থ

Manual4 Ad Code

কবিতা হচ্ছে সাহিত্যের এমন একটি শক্তিশালী মাধ্যম যা জগতের সবকিছু দর্পনের মতো তুলে ধরে। কবিতাকে বলা যায় সমাজ দর্পন। সমাজের ত্রুটি-বিচ্যুতি,  আশা–প্রত্যাশা, কৃষ্টি, সংস্কৃতি; মানুষের জীবনের কামনা-বাসনা, প্রেম-ভালোবাসা, বিরহ-মিলন সবই ফুটে উঠে কবিতায়। প্রাগৈতিহাসিককাল থেকেই কবিরা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কবিদের বলা হয় সমাজ সংস্কারক। ভাবনার মৃত্তিকায় কবিরা ফলান কবিতার ফসল।

Manual7 Ad Code

কবি এম এইচ বাছিত এক বড্ড কবিতা প্রেমিক। তাঁর চিন্তার কুটিরে বাস করে কবিতা। জীবনের রংয়ের সাথে তিনি কবিতার রং খুঁজেন, ভ্রমণ করেন ভাবনার সাগরে। কুড়িয়ে আনেন কবিতার নুড়ি। অমর একুশে বইমেলা ২০১৮ তে সিলেটের ‘পায়রা প্রকাশ’ থেকে প্রকাশিত হয়েছে তাঁর রচিত কাব্যগ্রন্থ ‘অনুভূতির ছোঁয়া’। প্রকাশকঃ- সিদ্দিক আহমদ। বইটি উৎসর্গ করেছেন কবি তাঁর প্রিয়তমা স্ত্রী আয়েশা -কে যার অনুপ্রেরণায় তিনি জীবনের এতটা পথ অতিক্রম করতে পেরেছেন। ৮০ পৃষ্ঠার এই বইটিতে মোট ৯২ টি কবিতা স্থান পেয়েছে। তাঁর কবিতায় ফুটে উঠেছে সমাজ ভাবনা, দেশপ্রেম, প্রকৃতির শাশ^ত রূপ, প্রেম, দ্রোহ, ভালোবাসার কথা।

মানুষ সৃষ্টির সেরা জীব। স্রষ্টা মানুষকে পাঠিয়েছেন জগতে শান্তি সৃষ্টি করতে। অথচ সমাজের কিছু অসৎ লোক আছে যারা প্রতিনিয়ত সমাজকে খুবলে যাচ্ছে। সৃষ্টি করছে দাঙ্গা হাঙ্গামা; সমাজকে অস্থিতিশীল, কলুষিত করে তুলছে। এসব মূর্খ লোক একবারও ভাবে না যে, একসময় তাঁকে আবার স্রষ্টার কাছেই ফিরে যেতে হবে। মানুষের এসব বর্বর আচরণ কবিকে করেছে ব্যথিত। কবি ভর্ৎসনা জানিয়েছেন তাঁর কবিতায় এসব নরপশুদের।

‘মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হবে কবে
আর কতকাল তুই রবে
অসতের নড়ী ধরে?
——সৃষ্টিকর্তা তোরে সৃষ্টি করে
দিলো স্বীকৃতি তুই সৃষ্টির সেরা বলে
—–বিধাতার আস্থা লঙ্ঘন করে
দিলে শান্তিময় জগত বিলয় করে।’
‘অসতের নড়ী’

বিচিত্র ভাবনার সজ্জিত সমাহারকেই কবিতা বলে। চারপাশের পারিপার্শ্বিক অবস্থা নিরীক্ষণ করেই কবি রচেন কবিতা সম্ভার। সমাজের ত্রুটি, বিচ্যুতি, প্রেম-ভালোবাসা, জীবনধারা কবি গভীর মনে অবলোকন করেন। অতঃপর রচনা করেন কবিতা। কবি তাঁর ভাবনায় কবিতাকে অত্যন্ত সাবলীলভাবে সংঙ্গায়িত করেছেন।

‘কবিতা আসে-
পাতাঝরা, শকুন বসা গাছের ডালে
——কবিতা আসে
চেতনার আঁচলে
রমণীর চোখের কাজলে।
——কবিতা আসে মাঝির বৈঠার টানে
——কবিতা আসে
নজরুলের বিদ্রোহী গর্জনে।’
‘কবিতার মাধ্যম’

Manual2 Ad Code

মানুষ তাঁর প্রিয়জনকে হারিয়ে নির্বিকার হয়ে যায়। সে তাঁর জীবনের স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। শাশ্বত ভালোবাসা এমনি হয়। ফিরে যেতে চায় সুখময় অতীতের সুখময় মুহূর্তে। স্মৃতিতে পড়ে থাকে সে। কবিও ফিরে যেতে চান তাঁর ভালোবাসার মানুষের সাথে কাটানো সুখময়, রোমাঞ্চকর মুহূর্ত গুলোতে।

Manual1 Ad Code

‘——বাসতে দাও আমায়
তোমার রাঙা চোখের কাজলে।
———বাঁচতে দাও আমায়
তোমার সুরভিত আঁচল তলে।’
‘ফিরিয়ে দিওনা’

স্বাধীনতা কারো অনুগ্রহের দান নয়। প্রতিটি জাতিকেই সংগ্রামের মধ্যে দিয়ে তাঁর স্বাধীনতার অধিকারটি আদায় করতে হয়। দীর্ঘদিনের সংগ্রামের ফলেই মানুষ স্বাধীনতা অর্জন করে। কবি তাঁর কবিতায় তুলে ধরেছেন কাম্য স্বাধীনতা অর্জনে সংগ্রামের কথা।

Manual7 Ad Code

‘বাংলার স্বাধীনতা আসেনি
ভোরের কিরণের সাথে
হঠাৎ করে একদিন যাজক ভেসে।
——বাংলার স্বাধীনতা এসেছে
লাখো মায়ের সন্তান বলিদানের ফলে।’
‘বাংলার স্বাধীনতা’

আল্লাহ সর্বশক্তিমান। তিনি আমাদের স্রষ্টা। জগত সংসারে তিনি ছাড়া কেউ আমাদের আপন নেই। দুনিয়া-পরকালের কল্যাণের জন্য করজোড়ে আমরা তাঁর কাছেই প্রার্র্থনা করি। দয়াময় আমাদের প্রার্র্থনা কবুল করেন, উপহার দেন সুখ আর সমৃদ্ধি। কবিও প্রভুুর কাছে আপন কল্যাণের জন্য প্রার্থনায় নিমজ্জিত হন।

‘হে মহান আল্লাহ
তুমি রহিম
তুমি আর-রহমান
——আমি পাপী গুনাহগার
কবরের সওয়াল জবাব
করিও সহজ আমার
হে আল্লাহ পরওয়ারদিগার।’
‘মোনাজাত’

যা কিছু মানবজীবনকে স্পর্শ করে তাঁর সবকিছুই কবিতার উপকরণ। কবিতা হচ্ছে জীবনের দর্পণ। কবির এ গ্রন্থটিতে ফুটে উঠেছে সমাজ ভাবনা, দেশপ্রেম, নারী অধিকার, আধ্যাত্মিকতা, প্রেম-ভালোবাসা সহ নানারকম বিষয়। বইটিকে বলা যায় বাংলা সাহ্যিতের অনন্য সম্পদ। আমি বইটির পাঠক প্রিয়তা কামনা করি। কবিতায় কবির মুনশিয়ানা বেশ পরিলক্ষিত। একজন কবিতার পাঠক হিসেবে আমার প্রত্যাশা তিনি যেন আমাদের আরো নতুন নতুন কবিতা উপহার দেন, সমৃদ্ধ করেন প্রিয় বাংলা সাহিত্যকে।

কাব্যলোচক : নাসিম আহমদ লস্কর, শিক্ষার্থী, বিবিএ প্রোগ্রাম- ব্যবসায় প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code