করিম সংঙ্গীত

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

করিম সংঙ্গীত

Manual2 Ad Code

সুনির্মল সেন:

Manual4 Ad Code


মা মাটি উজান ধলে (২)
অমরত্ন পেলে গানের বলে
আমার প্রিয় বিপ্লবী বাউল শাহ, আব্দুল করিমরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

Manual7 Ad Code

 

যৌবনে ছিলে প্রেমেরধাত্রী- গানের সাথে করলে
পীরিতি(২)
সুফী সাধন ভক্তি গীতি -ভালবাসারই সুরেরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

 

ময়ূরপঙ্খি নাউ বাইয়া-গাঁও গেরামের মানুষ নিয়া (২)
সকল ধর্মের মানুষ নিয়া- গাও তুমি জারি-সারিরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

 

সরলাযোগ্য সহধর্মিণী – নুরজালাল চোখের মনি (২)
করিমের প্রাণের খণি- সুন্দর সুখী সংসাররে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

 

ভাটি বাংলায় জন্ম নিয়া-গীতের আলো জ্বালাইয়া(২)
সরলা বৌদির প্রেরণা পাইয়া -মাত্ করলে দেশবাসিরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

 

মরন পারে অমর হলে- একুশের মালা তোমার গলে
সুনির্মল সেন কান্দে প্রাণে- কোথায় তুমি করিম ভাইরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।। (২)

Manual2 Ad Code

 

ভাটির শিল্পী করিম ভাইরে- রনেশ রুহি রহমান তোমার তরে(২)
দুই বাংলায় গীত গায়রে-করিম এখন বিশ্ব মানুষের মনেরে।।
তোমার জন্য কান্দে দেশ কালনী নদীরে।।(২)

Manual6 Ad Code

 

(লেখক: কবি ও সাংবাদিক)


 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code