অবসান

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭

অবসান

Manual3 Ad Code

বৈধতার শেষ প্রশ্ন সুখ স্বপ্ন কিংবা অভিলাষ
মাত্রায় স্বল্পতা সর্বত্র সংসার ঘর গেরস্থালী
কেন তবে এ অহং অসময় অবেলায়
যদি নির্ঘাত পরিত্যজ্য হবে স্বপ্ন সকলি;
আলো অন্তর্ধানে অসীম ভয়ংকর অন্ধকার
প্রতিনিয়ত উদাহরণ তোমার আমার কাছে।
কেন তবে পথ ভুলে জীবনের জয়গাঁথা পেছনে ফেলে
অযথা অন্যায়কে নায্যে বরণ!
এইতো জীবন , কঠিন বাস্তব সংগ্রাম মুখর
বেদনার শতদলে ধবল গোলাপ
অত:পর বীরদৃপ্ত পরিপূর্ণ অবসান।

Manual6 Ad Code

লেখক : মিজানুর রহমান মিজান, সম্পাদক দীপ্তি, বিশ্বনাথ, সিলেট।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code