অভিনয় ছাড়ার পর যা করবেন প্রভা

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

অভিনয় ছাড়ার পর যা করবেন প্রভা

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : লাইট, ক্যামেরা, অ্যাকশন আর কাটের ঝলমলে দুনিয়ায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিচরণ ১৫ বছরের বেশি। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’র নাজিফা চরিত্রে অভিনয় করে আলোচনায় আছেন।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সম্প্রতি ধারাবাহিক নাটকটির শেষ লটের শুটিংয়ের সময় রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে গণমাধ্যাকে এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন প্রভা। সেই সাক্ষাৎকারে প্রভার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, অভিনয় থেকে অবসর নিলে কী করবেন ভেবেছেন? এমন প্রশ্নে অভিনেত্রীর উত্তর ছিল, ‘আপাতত ভেবে রেখেছি আর একটু পড়াশোনা করব, ইচ্ছে আছে। আর ওই যে ঘুরে বেড়ানো আর প্রোফেশন হিসেবে আমি তো পড়াশোনা করেছিলাম ফ্যাশন ডিজাইনে। এখন পর্যন্ত ইচ্ছে আছে ডিজাইনের কোনো কাজ করব।’

 

গণমাধ্যমের খবর বলছে, প্রভা ২০০৬ সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। এর পর তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ কোর্সে ভর্তি হন, কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে তা শেষ করেননি। ২০১১ সালে প্রভা শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনের ওপর পড়ালেখা শুরু করেন।

 

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code