অমরাবতি “এখন আমি”

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

অমরাবতি “এখন আমি”

Manual7 Ad Code

আজ আকিবুল আসিফের “অমরাবতি” সিরিজের সর্বশেষ কবিতা “এখন আমি”

Manual8 Ad Code

অমরাবতির রঙমহলের জৌলুস অনেকদূর থেকেই উপলব্ধি করা যায়।

Manual5 Ad Code

কত বাহারি বাতির যাদু তার শ্রী বৃদ্ধি করে, ঠিক তোমারি মত;
সময়ের ইতিহাস থেকে তুমি মুছে যাবে, রঙমহলের দেয়ালের ভাঙা কাঁচের টুকরোগুলো তোমার প্রতিচ্ছবি বয়ে বেড়াবে বলে ভাবছো?
নাহ্, এ হয় নাহ্।
তাইতো আমার ঘরে বাতি জ্বালি না, অন্ধকার করেই রাখি।
আলো আমায় আর স্বস্তি দেয় না, কেমন জানি অস্বস্তি লাগে।
তারচেয়ে যদি ঘাসে শুয়ে আকাশ দেখতে, রাতের আকাশ!!!
হয়ত কোন তারার সাথে তোমার ভাব হত;
জানতো তারারা শতবর্ষী হয়…….

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code