অমিতাভের পর এবার ছেলে অভিষেকও করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২০

অমিতাভের পর এবার ছেলে অভিষেকও করোনায় আক্রান্ত

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি হাসপাতালে ভর্তি আছেন। এবার জানা গেল, করোনা পজিটিভ তার পুত্র অভিনেতা অভিষেক বচ্চনেরও।

Manual6 Ad Code

Manual6 Ad Code

শনিবার রাতে দু’জনেই টুইট করে এই খবর জানিয়েছেন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে অমিতাভকে। পর্যায়ক্রমে তার পরিবার ও কর্মচারীদের সকলের করোনা টেস্ট করানো হচ্ছে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

অমিতাভের টুইটের এক ঘণ্টা পরেই অভিষেক বচ্চনও টুইট করে জানান তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও অভিনেতা জানান, তিনি ও তার বাবা দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল।

 

এদিকে, করোনা আক্রান্ত জানার পরেই ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভকে। অভিনেতার জুহুর বাড়ির খুব কাছেই নানাবতী হাসপাতাল। এখন সেখানেই চিকিৎসা চলছে ৭৭ বছরের অভিনেতার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code