অশ্লীলতায় ভরপুর ‘চরিত্রহীন-৩’, ট্রেলার প্রকাশ (ভিডিও)

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

অশ্লীলতায় ভরপুর ‘চরিত্রহীন-৩’, ট্রেলার প্রকাশ (ভিডিও)

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ ‘চরিত্রহীন-৩’র ট্রেলার। যা এর মধ্যই সাড়া ফেলেছে। অতিরিক্ত যৌনতা থাকায় এরই মধ্যে এই ট্রেলার নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

 

বুধবার (৯ ডিসেম্বর) প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যায়, স্মৃতি হারিয়ে কিরণকে পাগলের মত খুঁজে বেড়াচ্ছে সতীশ। এখনো কিরণের ভালোবাসাতেই ডুবে রয়েছে সে। সতীশের ধারনা তাকে সকলে মিলে পাগল বানাতে চাইছে। মানসিকভাবে বিপর্যস্ত সতীশের কাউন্সেলিং করতে দেখা যায় রাবেয়াকে। কাউন্সিলিং করাতে এসে সতীশের সঙ্গে ভালোবাসায় ও যৌনতায় জড়িয়ে পড়ে রাবেয়া।

 

সতীশের ভূমিকায় সৌরভ দাস, রাবেয়ার ভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায়, কিরণের ভূমিকায় নয়না গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সৌরভ চক্রবর্তী, মুমতাজ সরকার। ট্রেলারে সতীশ রূপী সৌরভ দাসকে বলতে শোনা গেলো, যতোবার এই পৃথিবীর বুকে সতীশ থাকবে, ততোবার কিরণময়ী ফিরে আসবে।

 

Manual1 Ad Code

সতীশ সেনকে রাবেয়ার কাউন্সিলিং নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেলো অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। ট্রেলারে রাবেয়ার ভূমিকায় উষ্ণতা ছড়ালেন স্বস্তিকা। এর আগে প্রকাশ্যে আসা ‘চরিত্রহীন-৩’র টিজারে সতীশের সঙ্গে যৌনতায় লিপ্ত রাবেয়াকে বলতে শোনা গিয়েছিলো, ‘আমি পুড়ছি সতীশ, আমি পুড়ে যাচ্ছি।’

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

ট্রেলারেও ‘রাবেয়া’ রূপী স্বস্তিকাকে সতীশের ভালোবাসায় ভিজতে দেখা গেলো।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code