অস্কার মঞ্চে উপস্থাপককে উইল স্মিথ থাপ্পড় (ভিডিও)

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

অস্কার মঞ্চে উপস্থাপককে উইল স্মিথ থাপ্পড় (ভিডিও)

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন একাডেমি অ্যাওয়ার্ডস-অস্কার। বাংলাদেশ সময় সকাল ছয়টায় এই আয়োজন শুরু হয়। তিন বছর পর স্বাভাবিক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ পুরস্কার। হলিউডের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় পুরস্কার। সব সময়ের মতো এবারও লালগালিচা মাড়িয়ে তারকারা ঢুকেছেন মিলনায়তনে।

 

আর এমন বর্ণাঢ্য আর্ন্তজাতিক আয়োজনেই ঘটল অদ্ভূত এক কাণ্ড। মঞ্চে উঠে অভিনেতা ও উপস্থাপক ক্রিস রকের গালে কষে চড় মারলেন অভিনেতা উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় হতবাক সবাই।

 

কেন এমন বিতর্কিত কাণ্ড ঘটালেন আই রোবটখ্যাত তারকা? ঘটনার একটি ভিডিও টুইটারে রীতিমতো ভাইরাল।

 

ভিডিওতে দেখা গেছে, অতিথিদের নিয়ে রসিকতায় মেতেছিলেন ক্রিস রক। উপস্থিত তারকাদের একেকজনকে নিয়ে একেকটি মন্তব্য করে যাচ্ছিলেন। এতে হাসির রোল পড়ে যায়। এভাবে ঠাট্টা-মশকরা করতে করতে উইল স্মিথের স্ত্রী জেডা স্মিথ প্রসঙ্গে একটি মন্তব্য করেন ক্রিস রক।

 

এ অভিনেতা বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জেডা। এতেই তুমুল ক্ষেপে যান উইল স্মিথ। চেয়ার ছেড়ে উঠে যান মঞ্চে। হেঁটে হেঁটে রকের সামনে দাঁড়িয়েই তাকে কষিয়ে এক চড় মারেন।

 

এ ঘটনায় শুরু অনেকেই ভেবেছিলেন, অনুষ্ঠানেরই একটি অংশ। কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান সবাই। কারণ তখন চেয়ারে বসে রাগত স্বরে ক্রিস রককে কঠিন সব কথা বলেন স্মিথ। তিনি গালাগাল করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।

 

Manual3 Ad Code

‘জি আই জেন’ ছবিতে জেডার অভিনয়ের প্রসঙ্গ তুলে ধরার মতো তুচ্ছ কথা কেন ক্ষেপে গেলেন উইল স্মিথ?

 

মূলত ওই ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে ডেজার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়া নামক রোকে আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই। অসুস্থ স্ত্রীকে জড়িয়ে এমন রসিকতা মেনে নিতে পারেননি উইল।

 

Manual3 Ad Code

ঘটনার পরে অবশ্য উইল ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান। তবে সেই পুরস্কার নিতে নিতেও তিনি কাঁদতে থাকেন।

Manual3 Ad Code


Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code