আদালতে বিচারপ্রার্থীদের দূর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ১, ২০২৩

আদালতে বিচারপ্রার্থীদের দূর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে৷

Manual2 Ad Code

 

বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার৷

 

Manual1 Ad Code

ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন,বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে কোন ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য সারাদেশে প্রধান বিচারপতির নির্দেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। ১ হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি ও নাস্তার ব্যবস্থা থাকবে । যা বিচার প্রার্থীরা কিনে নিয়ে খেতে পারবেন।

 

এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমসহ অনেকে উপস্থিত ছিলেন৷

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code