আপিল করলেন নিপুণ, ভোট পুনঃগণনার দাবি

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

আপিল করলেন নিপুণ, ভোট পুনঃগণনার দাবি

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এই পদে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ফল ঘোষণা করা হয়।

 

Manual6 Ad Code

নির্বাচনের ফলে দেখা গেছে, জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। কিন্তু এই ফল মানতে নারাজ নিপুণ। এজন্য তিনি ভোট পুনরায় গণনার জন্য আপিল করেছেন।

 

Manual6 Ad Code

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন নিপুণ।


।আরও পড়ুন

Manual8 Ad Code


আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিকালে তারা নির্বাচনের কাগজপত্র নিয়ে বসেছেন। আবেদনের পর্যালোচনা শেষে পুনরায় ভোট গণনা করে চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করা হবে।

 

Manual7 Ad Code

শুক্রবার (২৮ জানুয়ারি) দিনভর এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে শিল্পী সমিতির নির্বাচন।নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন ইলিয়াস কাঞ্চন। টানা দুইবারের সভাপতি মিশা সওদাগরকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন। অন্যদিকে জায়েদ খান সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক জয় পেয়েছেন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code