‘আমি সম্ভবত প্রেমিকা নই’

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

‘আমি সম্ভবত প্রেমিকা নই’

Manual4 Ad Code
ami-somvoboto-premika-noi

প্রচ্ছদ : কেএম মুত্তাকী

আমি সম্ভবত প্রেমিকা নই

Manual7 Ad Code

কোণঠাসা প্রণয়ে তোমাকে ব্যতিব্যস্ত করতে পারবো না৷
অর্ধনারীশ্বর হয়ে বর দেব না আজীবন সুখমুগ্ধ হওয়ার৷
যেথায় জ্বলে না আলো,
সেথায় টেনে নিয়ে যাবো সাঁঝবেলায়৷
হঠাত করে ঝাপসা আলো দেয়াটাও মনে হবে,
জমকালো উল্কাপিন্ড৷

আমি সম্ভবত প্রেমিকা নই৷
ডায়াল লিস্টে প্রথমেই থাকবে না আমার নাম্বারটা,
হয়ত শোনাবো না আবেদনময় কণ্ঠে সুপ্রভাত৷
মাঝে মাঝে হয়ত,তীব্র নির্লিপ্ত হয়ে যাবো বুনো শ্যেনের মত৷
হঠাত বাড়তে থাকা কম্পনের মত নয়,
অনিমন্ত্রিত কালবৈশাখীর মত লেপ্টে পড়বো তোমার হৃদয়ে৷
ঝুঁকিতে পড়ে মস্তিষ্কটা,
ব্রেকফেল বাসের মত তোমাকে টেনে নিয়ে বেড়াবে চারুকলার মোড়,
পলাশীর উদ্যান কিংবা রায়বাজারের বদ্ধভূমিতে৷

আমি সম্ভবত প্রেমিকা নই৷
সুগঠিত শরীরের রমণী যখন নিজের বক্ষ উন্মুক্ত করে,
সুসজ্জিত মিউজিয়ামের ঠাঁই পেতে
একান্ত তোমার সিগনেচার হয়ে,
আমি নখাগ্রে নিজের দাবী নিয়ে হাজির হবো না৷
আমি সম্ভবত প্রেমিকা নই৷
কাজী অফিসের কাবিননামায় তোমার অলিখিত নামে,
ফিরে যাবো নয়টা পাঁচটার ছাপোষা চাকুরেটার সাথে৷
বিস্মিত হবার ক্ষমতাটার বিলুপ্তি ঘটিয়ে৷
আমি সম্ভবত প্রেমিকা নই৷
প্রবল বর্ষণে চুমু না খেয়ে,
আপাদমস্তক ভেজা কাকের মত,
সমর্পণ করবো নিজের অস্তিত্ব,
হোক না তা শরতরাতি৷

Manual3 Ad Code

আমি সম্ভবত প্রেমিকা নই৷
ঘামভেজা শার্টটা সুন্দর করে গুছিয়ে রাখবো,
মাঝরাতে বনানীতে যেয়ে কেক না খেয়ে,
কালো কফির তিতকুটে স্বাদটাও চুকচুক করে খেয়ে নেব,
তোমায় ভেবে৷
আমি সম্ভবত প্রেমিকা নই৷
কৃষ্ণের বিরহে মগ্ন রাধার চেয়ে,
আমি নিজেই কৃষ্ণ হয়ে উঠি,
ভালোটা না হয় বেসে গেলাম কেবল রাধার মত৷
সঙ্গমে যোনিকে লিপ্ত না করে,
শব্দই হয়ে ওঠে কামমন্ত্র৷
আমি সম্ভবত প্রেমিকা নই৷

Manual5 Ad Code

জাহিন আদিলাহ্
বরিশাল বিশ্ববিদ্যালয়, আইন বিভাগ, ৩য় বর্ষ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code