আম পাতা লিখতে পারেনি বলে এমন সাজা!

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭

আম পাতা লিখতে পারেনি বলে এমন সাজা!

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: প্রাথমিক বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় ছবি দেখে আম পাতা লিখতে পারেনি প্রথম শ্রেণির ছাত্রী সুরাইয়া ইয়াসমিন (৭)। আর তাতেই অগ্নিশর্মা হন প্রধান শিক্ষক নূরুল ইসলাম। শিশুটির ছোট্ট পিঠে বেত দিয়ে বেদম পেটান।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সোমবার সকাল পৌনে ১১টায় এ ঘটনাটি ঘটেছে।

Manual2 Ad Code

আহত ওই শিশু শিক্ষার্থীকে নিয়ে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তার সিকান্দর আলী।

সিকান্দর আলী অভিযোগ করে বলেন, ‘সোমবার বাংলা পরীক্ষায় ছবি দেখে আম পাতা লিখতে না পারায় প্রধান শিক্ষক নূরুল ইসলাম একটি বেত নিয়ে আমার ভাতিজিকে পেটান। আঘাতের এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে।’

Manual1 Ad Code

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে আমরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে ঘটনা জানতে চাইলে তিনি (প্রধান শিক্ষক) অসৌজন্যমূলক আচরণ করেন। পরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হই। পরে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করি। সুরাইয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

Manual7 Ad Code

মারধরের কথা স্বীকার করে প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, ‘আমি রাগের চোটে বেত দিয়ে দুইটি বাড়ি দিয়েছি। ছাত্রীর চাচা স্কুলে এলে ঘটনার জন্য ক্ষমাও চাই। কিন্তু তিনি বিদ্যালয়ে ভাংচুর করেছেন।’

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জয় কুমার হাজরা বলেন, ‘এভাবে বেত্রাঘাত করা ঠিক হয়নি। দ্রুততম সময়ে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘শিশুটিকে নিয়ে আমার কাছে এলে উপজেলা শিক্ষা কর্মকতার কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের কথা বলেছি।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code