আসলাম চৌধুরীর ৩০ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬

আসলাম চৌধুরীর ৩০ দিনের রিমান্ড আবেদন

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ৩ মামলায় রিমান্ড শুনানির জন্য বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়েছে। আদালত পুলিশের এসআই রুহুল আমিন জানান- সোমবার সকাল ১০টার দিকে আসলামকে কারাগার থেকে নিয়ে এসে আদালতের হাজতে রাখা হয়েছে। তিনি বলেন- তিনজন মহানগর হাকিম তিনটি মামলায় রিমান্ড শুনানি নেবেন। কিছুক্ষণে মধ্যে শুনানি শুরু হবে।

Manual1 Ad Code

এর মধ্যে মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুটি মামলায় আসলামকে ১০ দিন করে মোট ২০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। এছাড়া ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলাতেও আসলাম চৌধুরীকে ১০ দিনের হেফাজতে চেয়েছে পুলিশ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code