সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯
তুমি নদী হতে চেয়েছিলে,
মাতাল ঢেউয়ে হারিয়ে যেতে চেয়েছিলে।
না, মনে পড়েছে তুমি তো এক বৃক্ষ হতে চেয়েছিলে
তোমার ছায়ায় বাস করবে হাজার বালক
রংধনুর আলপনা থাকবে তাদের মনে।
প্রতিটি বসন্তের অমোঘ সত্যের সাক্ষী থাকবে তুমি।
আবার ভুল হ’ল, তুমি যে যৌবন নিয়ে দাঁড়িয়ে ছিলে,
ঋতুমতীর নদীতে তখন সাঁতার-দৌড় প্রতিযোগিতার ঘোষণা।
জো ভরা নদীর অনুকূলে তখন চাষীর ভীড়।
না তা নয় , তুমি এক স্বপ্ন ছিলে ,
রাতের আধোঘুমে নাম ধরে চিৎকার করা –
পাশে বসে গুনগুন করে রবি ঠাকুরের গান।
জেগে উঠে দেখি সে স্বপ্ন আমার তেপান্তরে ম্লান।
না ওসব নয়-
তুমি হাজার চোখের লোলুপ দৃষ্টি ছিলে,
তুমি পুরুষের ক্ষিদে ছিলে,
তুমি কোন প্রেমিকের বসন্তের গান ছিলে
আসলে তুমি তো এক নারী ছিলে।
লেখক: জয়দেব বিশ্বাস, পশ্চিমবঙ্গ, ভারত
Design and developed by ওয়েব হোম বিডি