ইংল্যান্ডই প্রথম দল, যাদের ঘরে ক্রিকেট-ফুটবল-রাগবি বিশ্বকাপ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

ইংল্যান্ডই প্রথম দল, যাদের ঘরে ক্রিকেট-ফুটবল-রাগবি বিশ্বকাপ

Manual1 Ad Code

নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতল রানির দেশ ইংল্যান্ড। এই জয়ের পর ইংল্যান্ডই প্রথম দেশ যারা একসঙ্গে ক্রিকেট, ফুটবল ও রাগবি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ল।

Manual3 Ad Code

বড় ক্রীড়া প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রথম সাফল্য আসে ১৯৬৬ সালে। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে প্রথম ফুটবল বিশ্বকাপ জিতে এই দেশ। এরপর ২০০৩ সালের ফাইনালে আয়োজক অস্ট্রেলিয়াকে ২০-১৭’তে হারিয়ে রাগবি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তবে ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর সেই প্রথম আর কোনও বিশ্বকাপ ঘরে নিতে পারেনি ইংলিশরা।

Manual6 Ad Code

আর তারপরের রেকর্ডটা সত্যিই ইতিহাস। দীর্ঘদিন মানুষের স্মরণে থাকবে এই রূদ্ধশ্বাস ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারেও ম্যাচের মীমাংসা না হওয়ায় বেশি বাউন্ডারির নিরিখে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ জিতল ইংল্যান্ড।

Manual5 Ad Code

এই জয়ের পর মহিলা ও পুরুষ উভয় ক্ষেত্রেই ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। ঠিক দু বছর আগে এই মাঠেই হিদার নাইটের নেতৃত্বে ইতিহাস গড়ে বিশ্বকাপ জেতে ইংরেজ মেয়েদের দল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code