ইয়াবা ছিনতাই করতে গিয়ে নারীসহ নিহত-৩

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

ইয়াবা ছিনতাই করতে গিয়ে নারীসহ নিহত-৩

Manual2 Ad Code

download-3সুরমা মেইল ডেস্ক :: কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে। আজ শনিবার সকালে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ইনানী স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। চাদের গাড়ি ( জীপ) যোগে এক নারী ইয়াবার চালান নিয়ে যাচ্ছিল খবরের ভিত্তিতে পথে চলন্ত গাড়িতে লাফ দিয়ে এক যুবক উঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতেই প্রাণ হারান গাড়িতে থাকা তিনজনই। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কক্সবাজারের উখিয়া মনখালীর ছিদ্দিক আহমদের পুত্র মো: জিয়াউল হক (৩০)।

Manual6 Ad Code

উখিয়ার থানার ওসি জানান, তিন জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code