উত্তর খুঁজে নিও

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

উত্তর খুঁজে নিও

Manual1 Ad Code

ছবি : রেজা

Manual3 Ad Code

আকিবুল আসিফের “উত্তর খুঁজে নিও”

আমি সেই দলে নাম লেখাতে চাই না,

যারা সহজেই বদলে ফেলে সব।

ভুলে যায় প্রতিশ্রুতি, চেনা মুহূর্ত,

না বলা আরও কত কি;

বলি আর ভাবি, তবে কি এতই সহজ ছিল?

Manual4 Ad Code

যদি আজ থেকে বহুদিন পর না চাইতেও মনে পড়ে যায় সব;

সেই চেনা মুখ, প্রিয় হাসি বা সিক্ত নয়ন…

তবে কি লাভ?

কখনও কি ভেবে দেখেছ?

যে সুখের নিমিত্তে এত ছলচাতুরী;

Manual2 Ad Code

নিজের থেকে পালিয়ে বেরিয়ে খুঁজছো সুখ, হচ্ছো নকল;

তা যদি ধরা না দেয়, তবে কোথায় গিয়ে দাড়াবে তুমি?

আজ যা তোমার ছিল, সেদিন তাও অতীত হবে হয়ত।

তবে কেন?

কেন মিছে প্রতারণা বারংবার?

উত্তর খুঁজে নিও, বড্ড দেরি হবার আগেই….

আহসান আহসানুল হাবিবের উপন্যাস   “ভবঘুরে’’  ধারাবাহিক পর্বগুলো প্রকাশিত হবে প্রতি বৃহস্পতিবার  শুধুমাত্র  ‘সুরমামেইল’ ডটকম’র সাহিত্য পাতায়।

Manual6 Ad Code

সাহিত্য পাতায় লেখা পাঠাতে মেইল করুন aahsanulhabib@gmail.com

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code