উদার

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭

উদার

Manual8 Ad Code

আকাশ তোমাকে সুধাই, তুমি নাকি উদার ভাই
ব্যথার ভারে বৃষ্টি ঝরে হয় বর্ষণ
এ নাকি তোমার ক্রন্দন!
বায়ু বিশাল মহান, বাঁচায় জীবের প্রাণ
করে রাগ অভিমান, লন্ড ভন্ড ফুলের বাগান
এ কি তোমার রোদন?
নদী চলে সাগর পানে, ভাঙ্গা গড়া সুর ছন্দনে
দুই তীরে সংগোপনে, গেঁথে মালা মৈত্রী বন্ধনে
বহে নিত্য যোজন যোজন।
মানবের বিচরণ, জুড়ে এ ত্রিভূবন
করে আহরন, যা লাগে প্রয়োজন
তবুও অতৃপ্ত সারাটি জীবন।

Manual5 Ad Code

লেখক : মিজানুর রহমান মিজান, প্রতিষ্টাতা ও পরিচালক চাঁন মিয়া স্মৃতি পাঠাগার ডাক রাজাগঞ্জ বাজার, বিশ্বনাথ সিলেট।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code