সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৭
মুন্সি আব্দুল কাদির লেখা
‘একটিই উত্তর’
বান দিয়ে ধান নিলে কেন?
ঝড়ে নিলে ঘর
প্রখর রোদে মাঠ পুড়িলে
নেইকো কোথাও ভর।
চৈত্র মাসে এলো আষাঢ়
বৈশাখ মাখে খরা
রমজান মাসে তাপের প্রতাপ
মেহনতী আধমরা।
কোথাও দিলে প্রবল বারী
পাহাড় গেল ধ্বষে
কেউ করেনা আমার সেবা
নয় কেহ মোর বশে।
বৃষ্টি দিলে রহম স্বরূপ
আজকে কেন ঢল?
রৌদ্র দিলে বাচাঁতে পৃথি
প্রখর তাপের বল।
বাতাস দিলে রাখতে জীবন
আসছে কেন ঝড়?
ডুবল কত নৌকা মাঝি
উড়ল কত ঘর।
পানি ছাড়া বাঁচিনা মোরা
পানিই আমার জীবন
ডুবছে আবার জীবন প্রদীপ
পানিই কেন মরন?
সৃষ্টি করলে সকল কিছু
করতে আমার সেবা
ব্যথায় কাতর মরছি ধুকে
শুনছে কথা কেবা?
প্রশ্ন তোমার শুনেছি অনেক
একটি জবাব নাও
আমার কথা মানতে পারলে
সবার সেবা পাও।
Design and developed by ওয়েব হোম বিডি