সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
বিনোদন ডেস্ক ,
বলিউডের মিকা সিং, নেহা কক্কর ও বাদশাহ জুটি বেঁধে এক গানে কণ্ঠ দিয়েছেন।
শীর্ষ এই তিন তারকা কাজ করছেন ‘জিনি ওয়েডস সানি’ সিনেমার জন্য রিমেক ‘সাওয়ান মে লাগ গ্যায়ি আগ’ শিরোনামের একটি গানে।
বলিউড হাঙ্গামার খবর, নতুন এই গানটি নির্মিত হয়েছে বিয়ের উৎসবকে কেন্দ্র করে।সিনেমাটির মিউজিক পার্টনার সনি মিউজিক ইন্ডিয়া গানটি আজ অফিশিয়ালি মুক্তি দেয়ার কথা রয়েছে।
গানটির সুর করেছেন মিকা সিং ও পায়েল দেব, কণ্ঠ দিয়েছেন মিকা সিং, নেহা কক্কর ও বাদশাহ। আর গানের কথা লিখেছেন মিকা, পায়েল দেব, বাদশাহ ও মহসিন শেখ।
Design and developed by ওয়েব হোম বিডি