এক বছর ধরে নিখোঁজ ছিল কল্যাণপুরে নিহত হাসান

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

এক বছর ধরে নিখোঁজ ছিল কল্যাণপুরে নিহত হাসান

Manual1 Ad Code

image_161473_0

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : রাজধানীর কল্যাণপুরের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানকালে আহত অবস্থায় আটক হাসানের প্রকৃত নাম রাকিবুল হাসান ওরফে রিগ্যান। তার বাড়ি বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ–সংলগ্ন জামিলনগরে। তিনি এক বছর ধরে নিখোঁজ ছিলেন।

জানা গেছে, রাকিবুল হাসান ওরফে রিগ্যানের বাবা রেজাউল করিম মারা গেছেন। তার মা রোকেয়া আক্তার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স। তার এক বোন আছে।

তার মা জানান, ছেলে ২০১৩ সালে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসি পাস করেছে ২০১৫ সালে। এরপর মেডিকেল কলেজে ভর্তির জন্য বগুড়া শহরে রেটিনা কোচিং সেন্টারে তাকে ভর্তি করা হয়।

পরে গত বছরের জুলাইয়ে ছেলে নিখোঁজ হয় দাবি করে মা জানান, বগুড়া সদর থানায় তখনই তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মায়ের দাবি, ছেলের সঙ্গে এক বছর ধরে কোনো যোগাযোগ হয়নি।

প্রতিবেশী রেজা ও শাহাদাত হোসেন নামের দুজন বলেন, তারা ওই ছেলেকে বছর খানেক ধরে দেখেননি।

Manual8 Ad Code

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, রাকিবুল হাসান ওরফে রিগ্যানের মাকে জিজ্ঞাসাবাদ করতে দুপুরের দিকে থানায় নেয়া হয়েছিল। ছেলের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়।

Manual8 Ad Code

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং ভবনের একটি বাসায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, এতে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিট থেকে সকাল ৬টা ৫১ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code