এক বছর পর পুতুল

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

এক বছর পর পুতুল

Manual7 Ad Code

 

বিনোদন ডেস্ক ,

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

করোনার প্রকোপের মধ্যে সংখ্যায় কম হলেও নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন সাজিয়া সুলতানা পুতুল। তবে গানের ভিডিওতে কাজ করেননি অনেকদিন ধরে। সেই বিরতি কাটল এবার।

 

প্রায় এক বছর পর গানের ভিডিওতে উপস্থিত হলেন এ সঙ্গীতশিল্পী। সম্প্রতি তিনটি গানের ভিডিওতে কাজ করেছেন। এরই মধ্যে ‘এই তো সেদিন তুমি’ শিরোনামে একটি গান লিখেছেন জামাল হোসেন।

 

Manual7 Ad Code

এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুহিন খান। ‘কথা বলিস নারে পাখি’ শিরোনামে অন্য একটি গান লিখেছেন শেখ নজরুল এবং সুর করেছেন ফিদেল নাঈম। ‘কফির চুমুকে’ আরেকটি গানের কথা লিখেছেন কণা চৌধুরী, সুর করেছেন তামিম। এ তিনটি গানই শিগগিরই তিনটি আলাদা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হবে।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code