এদেশের ইতিহাস বিকৃতির জনক বিএনপি : কাদের

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

এদেশের ইতিহাস বিকৃতির জনক বিএনপি : কাদের

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বিএনপি এদেশের ইতিহাস বিকৃতির জনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৮ মার্চ) সকালে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

Manual7 Ad Code

‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ইতিহাস বিকৃতি করেছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তার এ অভিযোগ চরম অসত্য, ভিত্তিহীন ও পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। এদেশের ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি। তারাই ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে। আওয়ামী লীগ কখনো ইতিহাস বিকৃতি করে না বরং প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে বলেই বিএনপির গাত্রদাহের কারণ হয়।

 

Manual6 Ad Code

তিনি বলেন, ইতিহাস বিকৃতির ঘৃণ্য চর্চা বিএনপি আবারও শুরু করেছে। বিএনপি নেতারা তাদের চেয়ারপারসন বেগম জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং দণ্ডপ্রাপ্ত, পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানোর মতো ঘৃণ্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইতিহাস কিছুই নিরাপদ নয়।

Manual8 Ad Code

 

‘আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে’- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সময় শেষ হয়ে আসেনি, সময় শেষ হয়ে এসেছে বিএনপির অপরাজনীতির। হাঁটুভাঙা, পরাশ্রয়ী বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারবে- এমন আস্থা জনগণের নেই।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code