এবারও ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী জয়া

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২১

এবারও ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী জয়া

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : আবারো কলকাতার ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

 

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জয়া ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন। আর ‘গুমনামি’ সিনেমা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

 

বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার পেয়েছেন জয়া আহসান। কলকাতার সিনেমায় অভিনয় করে এরই মধ্যে অনেক প্রশংসা ও স্বীকৃতি ঘরে তুলেছেন তিনি।

Manual3 Ad Code

 

এর আগে, ২০১৮ সালে কলকাতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান জয়া। ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন।

 

এদিকে প্রিয় অভিনেত্রীর পুরস্কার পাওয়ার খবরে আনন্দে ভাসছেন জয়ার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বাংলা থেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তারা।

 

Manual7 Ad Code

এবার সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘ভিঞ্চি দা’। ‘জৈষ্ঠপুত্র’ সিনেমার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেলেন কৌশিক গাঙ্গুলী।

 

Manual3 Ad Code

প্রসঙ্গত, ‘রবিবার’ সিনেমাটিতে জয়া অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে। এ সিনেমার পরিচালক অতনু ঘোষ।

Manual3 Ad Code

 

‘বিজয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক গাঙ্গুলী। এতে জয়ার বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি। এটি ‘বিসর্জন’ সিনেমার সিক্যুয়েল।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code