এবার অজয়ের ছবিতে গাইবেন শ্রীলঙ্কার সেই শিল্পী

প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

এবার অজয়ের ছবিতে গাইবেন শ্রীলঙ্কার সেই শিল্পী

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : এবার বলিউডে শোনা যাবে ভাইরাল গান ‘মানিকে মাগে হিতে’। তাও আবার হিন্দিতে! হ্যাঁ, শ্রীলঙ্কার ভাইরাল গায়িকা ইয়োহানি ডি’ সিলভা এবার গান গাইবেন বলিউডের ছবিতে। অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিংয়ের ‘থ্যাঙ্ক গড’ ছবিতেই গান গাইবেন তিনি।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

জানা গিয়েছে, এই ছবিতেই সিংহলি ভাষার গান ‘মানিকে মাগে হিতে’র হিন্দি ভার্সানই শোনা যাবে এই ছবিতে। ছবির পরিচালক ইন্দ্রকুমার।

 

Manual1 Ad Code

কয়েকদিন আগে ওটিটিতে মুক্তি পাওয়া ‘শিদ্দত’ ছবির প্রোমোশনের জন্য গান গেয়েছিলেন ইয়োহানি। তবে এবার আর শুধু প্রোমশনাল গান নয়, বরং ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ই গাইবেন হিন্দিতে।

 

সম্প্রতি এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে ইয়োহানি জানিয়েছেন, ‘বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভাল লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সে সব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।’

 

Manual6 Ad Code

ইয়োহানির কথায়, ‘আমার এ আর রহমানের সংগীত খুব ভাল লাগে। আমি ওর সঙ্গে একবার কাজ করতে চাই।’

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code